কথোপকথন বা গান শুনতে কিংবা মিটিং করতে প্রায়ই আমরা হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করি। তবে দীর্ঘ সময় ধরে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে তৈরি হতে পারে নানা সমস্যা। তাহলে প্রশ্ন জাগে, দীর্ঘ সময় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে কী হয়? একটানা দীর্ঘ সময় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে একসময় কানে অস্বস্তিকর অনুভূতি হতে থাকে। কান চুলকায়, কান ভারী বোধ হয়। দীর্ঘদিন এভাবে চললে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে আসতে পারে। উচ্চ মাত্রায় অল্প সময় শুনলেও ঘটতে পারে এই বিপদ। তবে ঠিক কত দিন বা কত সময় ধরে এসব অনুষঙ্গ ব্যবহার করলে এমন ক্ষতির শিকার হবেন আপনি, তার কিন্তু কোনো সোজাসাপটা জবাব নেই। কারণ, সবার কানের পর্দা এক রকম পুরু না। কারও বেশ পুরু, কারও আবার বেশ পাতলা। হেডফোন না ইয়ারফোন ইয়ারফোন ব্যবহারের সময় কানের ভেতর সরাসরি শব্দ প্রবেশ করে। উল্টোদিকে হেডফোন কানের সঙ্গে এঁটে থাকে। কানের ভেতর পর্যন্ত এর কোনো অংশ পৌঁছায় না। ফলে শ্রবণশক্তির ওপর এর নেতিবাচক প্রভাব তুলনামূলক কম। আবার ইয়ারফোনের ইয়ারপিসটা কানের ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হয়। এটি ব্যবহারের সময় দুটি বিষয় ঘটতে পারে। প্রথমত, কানের ভেতর যে ময়লা স্বাভাবিকভাবে ...